শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মিয়ানমারে আটক বিবিসির সেই সাংবাদিক মুক্ত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: বিবিসি

মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে।

সোমবার বিবিসির পক্ষ থেকে তার মুক্তির খবর নিশ্চিত করা হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯ মার্চ অং থুরা রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখান থেকে তাকে সাধারণ পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এ পর্যন্ত প্রায় ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অং সান সুচি সহ মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন।

ঘটনার দিন বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office