শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালের প্রভাবে গ্রাহক কমেছে ব্যাংকে

অর্থনীতি ডেক্স   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরতালের প্রভাবে গ্রাহক কমেছে ব্যাংকে

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামের হরতাল চলছে দেশব্যাপী। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে শুরু হয় হরতাল। হরতালের প্রভাব পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোয়। গ্রাহক নেই অন্যান্য দিনের মতো। বহিরাগতদের প্রবেশ নিষেধ কেন্দ্রীয় ব্যাংকে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর পল্টন, মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কের মূল পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় সামনের দরজা বন্ধ থাকলেও স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে ব্যাংকে তেমন গ্রাহক না থাকায় অধিকাংশ সেবা কাউন্টারের কর্মকর্তাকে অলস সময় কাটাতে দেখা যায়।

মতিঝিল ব্যাংক পাড়ায় রাষ্ট্র মালিকানাধীন ও বেরসরকারি ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি নেই। একই চিত্র দেখা গেছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও। এসব এলাকার ব্যাংকের অধিকাংশ কাউন্টার গ্রাহক উপস্থিতি না থাকায় খালি ছিল। তবে ব্যাংকের কর্মকর্তারা বলছেন দুপুরের পর গ্রাহক বাড়তে পারে।

বেরসরকারি একটি ব্যাংকের গ্রাহক আক্তারুজ্জামান বলেন, আমি ব্যবসা করি। আমার সিরামিকের মালামাল দেশের বিভিন্ন এলাকায় যাবে। কিছু স্টক আছে বাকিটা কিনতে হবে। ঝুঁকি থাকলেও ব্যাংকে এসেছি টাকা তুলতে।

কেনো ঝুঁকি মনে করছেন এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম নামে অপর গ্রাহক বলেন, গতকাল ব্যাপক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজও আতঙ্ক কাজ করছে। এ কারণে গাড়ি যেমন নেই, ব্যাংকেও গ্রাহক নেই।

রাষ্ট্র মালিকানাধীন এক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রাহকদের ব্যাংকে আসতে মানা নেই। ব্যাংকে নিরাপত্তার ব্যবস্থা রেখেই লেনদেন চলছে। তবে হরতালের কারণে অনেকের মধ্যেই ভীতি কাজ করছে। এ কারণে গ্রাহক কমেছে। তবে দুপুরের পর গ্রাহক বাড়তে পারে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office