শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

গাজায় ত্রাণ পাঠিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ত্রাণ পাঠিয়েছে রাশিয়া

সংগৃহীত ছবি

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা সরবরাহের জন্য দু’টি বিমান পাঠিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস সাংবাদিকদের এ কথা বলেছে। খবর তাস’র।

এক মুখপাত্র বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের ফরমান অনুযায়ী গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক পণ্য পরিবহনের জন্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ে দু’টি বিমান পাঠানো হয়েছে।’

খবরে বলা হয়, বিমান দু’টিতে করে সরবরাহকৃত পণ্যের মোট ওজন ২৮ মেট্রিক টন। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, হেমোস্ট্যাটিক এজেন্ট এবং ব্যান্ডেজিং উপকরণ রয়েছে।

কর্গো দু’টি মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আর তারা এসব পণ্য গাজা উপত্যকায় পৌঁছে দেবে।

এরআগেও রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজার বাসিন্দাদের জন্য ২৭ মেট্রিক টন খাদ্য সরবরাহ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office