শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দিনব্যাপী বৈঠক আজ

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দিনব্যাপী বৈঠক আজ

সংগৃহীত ছবি

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে আজ (৪ অক্টোবর) দিনব্যাপী বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দিয়েছে ইসি।

এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office