শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে রোববার সকালে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে ও এক যাত্রী আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানায়।

মেলবোর্ন থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত গলবার্ন ওয়্যারের স্নিপে রোডের একটি ব্যক্তিগত সম্পত্তিতে স্থানীয় সময় সকাল ৭ টা ১৫ মিনিটে একটি জাইরোকপ্টার মাটিতে পড়ে যায়। খবর এএফপি’র।

ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বিমানটিতে দু’জন আরোহণ করছিলেন। পুলিশ বলেছে, বিমানের পাইলট ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গে থাকা আহত যাত্রীর জীবনের ঝুঁকি নেই তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখোনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যায়নি। ঘটনা তদন্তের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হবে। পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী যে কাউকে সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও ফুটেজ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office