শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সরকারের পদক্ষেপে ডিমের দামে স্বস্তি

অর্থনীতি ডেক্স   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ডিমের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার গত দেড় মাসে কয়েক দফায় ২৫ কোটি ডিম আমদানির অনুমতি প্রদান করে। এর মধ্যে ৬২ হাজার ডিম দেশে পৌঁছেছে। সরকারের ডিম আমদানির এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে খুচরা বাজারে উল্লেখযোগ্যভাবে পড়েছে। কয়েকদিন আগের ১৫ টাকার ডিম এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি ৫ টাকা দাম কমায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, গতকাল সোমবার রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪০ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে প্রতিটি ডিমের দাম ১০ টাকা। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও শেওড়াপাড়া বাজারেও এই দামে ডিম বিক্রি হতে দেখা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন,‘ ডিম আমদানি করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো ডিমের দাম কমানো। আমরা সেখানে সফল হয়েছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এখন ডিম বিক্রি হচ্ছে।’

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ফার্মের ডিমের সর্বোচ্চ খুচরা দর ১২ টাকা বেঁধে দেয়ার তিন দিন পর গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয়া শুরু করে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ২৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়।

বাণিজ্য সচিব বলেন, ডিম আমদানি শুরু হওয়ার পরপরই ডিমের দাম কমতে শুরু করে। তবে কোন প্রতিষ্ঠান যেন কৃত্রিমভাবে আবার দাম বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছি। প্রতিযোগিতা কমিশন এ নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখবো। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তপন কান্তি ঘোষ বলেন, শুধুমাত্র ডিম নয়, আলু, তেল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজার স্থিতিশীল বা দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office