শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়েছেন লিটন

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়েছেন লিটন

সংগৃহীত ছবি

পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
তবে ইনজুরির কারণে আসন্ন সিরিজে বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিশ্চিত হওযায় লিটনকে ছুটি দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের জন্য দল নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘পারিবারিক সমস্যার কথা জানিয়ে ছুটি চেয়েছেন লিটন। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালীন আঙুলে চিড় ধড়ায় ইতোমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পেশির ইনজুরির কারনে বিশ্রাম পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে রয়েছেন আরেক পেসার এবাদত হোসেন।

সিরিজে সিনিয়র খেলোয়াড় তামিম ইকবালকেও পাবার সম্ভাবনা নেই। কারণ সম্প্রতি সময়ে খেলার বাইরে আছেন তিনি। দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেননি তামিম।

প্রথম সস্তানের পিতা হতে যাওয়া লিটন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ‘বেবি শাওয়ারের’ ছবি পোস্ট শেয়ার করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন দু’বার বাংলাদেশে এসেছিলেন লিটন।

টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটনেরই। সে ক্ষেত্রে লিটনকে ছুটি দেওয়া হলে নতুন অধিনায়ক বাছাই করতে হবে বিসিবিকে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া নিউজিল্যান্ড দল আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে।

২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office