শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইয়েমেনের একাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়েমেনের একাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বৃহস্পতিবার চালানো একাধিক ড্রোন হামলা লোহিত সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম এক্সে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র বলেছে, ইয়েমেনের স্থানীয় সময় ২৩ নভেম্বর সকালে দেশটির হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে চালানো একাধিক ড্রোন হামলা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হাডনার থেকে গুলি করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এরআগে টুইটার নামে পরিচিত ছিল।

তারা আরো জানায়, হুতি বিদ্রোহীদের এসব ড্রোন হামলায় ‘জাহাজ এবং ক্রুদের কোন ক্ষতি হয়নি।’

হুতিরা নিজেদেরকে ইরানের মিত্র ও প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ঘোষণা করেছে এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা ইসরায়েল অভিমুখে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হুতিরা ইসলামি কট্টরপন্থী গ্রুপ হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে দেশটির জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকিও দিয়েছে।

এদিকে রোববার হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশপথে ইসরায়েল সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ এবং এটির ২৫ জন আন্তর্জাতিক ক্রু’কে আটক করেছে।

এ ব্যাপারে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, এটি ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office