শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জিপিএ-৫ কমেছে প্রায় ৮৪ হাজার

শিক্ষা ডেস্ক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিপিএ-৫ কমেছে প্রায় ৮৪ হাজার

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। গত বছর এক লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

গত বছরের চেয়ে এ বছর ৮৩ হাজার ৯১৭ জন কম জিপিএ-৫ পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন ১১ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় পর থেকে শিক্ষার্থীরা এসএমএস, নির্ধারিত ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফল দেখতে পাচ্ছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office