শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে ৩ সাংবাদিক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেক্সিকোতে ৩ সাংবাদিক গুলিবিদ্ধ

সংগৃহীত ছবি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে মঙ্গলবার তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হামলার শিকার হন। কর্মকর্তরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা রাজ্যের রাজধানী চিল্পানসিঙ্গোতে একটি হত্যাকা-ের রির্পোট সংগ্রহ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তারা গুলিবিদ্ধ হন। হামলাকারীরা একটি মটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রসিকিউটররা জানান, এই তিন সাংবাদিকর পিঠ, বাহু এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম জেসাস অ্যান্তোনিও দে লা ক্রুজ, অস্কার গুয়েরা এবং ভিক্টর মাতেও ফ্রান্সিসকো।

মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানায়, বর্তমানে তিনজনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরএসএফ সোস্যাল মিডিয়া এক্সে দেওয়া বার্তায় বলেছে, ‘আরএসএফ এই তিন সাংবাদিকের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’ আরএসএফ জানায়, এই তিন সাংবাদিক স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতি ও অপরাধের রিপোর্ট করে থাকেন।

খবরে বলা হয়, আরো তিন জন সাংবাদিককে অপহরণ করার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো।

আরএসএফ জানায়, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসেবে মেক্সিকোকে বিবেচনা করা হয়ে থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office