শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বুবলীকে নিয়ে ‘লজ্জিত’ শাকিব খান

বিনোদন ডেক্স   |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুবলীকে নিয়ে ‘লজ্জিত’ শাকিব খান

সংগৃহীত ছবি

কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও রেকর্ড। যেখানে কথা বলতে শোনা যায় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

পুরো অডিও কলেই বুবলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে। যেখানে তিনি দাবি করেন, বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন। তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

প্রায় ১৪ মিনিটের সেই অডিও ক্লিপে আরও বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন ফারজানা মুন্নী। অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বুবলী।

তাপস-বুবলীর এই সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ভারতে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সম্প্রতি ওই সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর একটি গণমাধ্যমের সঙ্গে তাপস-বুবলীর সম্পর্ক ও ফারজানা মুন্নির সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে শাকিব খান জানিয়েছেন, এই বিষয় নিয়ে কথা বলতেও লজ্জিতবোধ করবেন তিনি।

শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

এরপর শাকিব বলেন, ‘এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।’

নিজের জীবনে বর্তমানে বুবলীর কোনো অস্তিত্ব নেই জানিয়ে এই নায়ক বলেন,‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সমাধান হবে। সেই আশা নিয়েই বলছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলেও কোনো লাভ নাই।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। যদিও শাকিব খানের দাবি, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। বর্তমানে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office