শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হাইকোর্টে ৯ অবকাশকালীন বেঞ্চ : নির্বাচন সংক্রান্ত রিট শুনতে দুই বেঞ্চ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাইকোর্টে ৯ অবকাশকালীন বেঞ্চ : নির্বাচন সংক্রান্ত রিট শুনতে দুই বেঞ্চ

সংগৃহীত ছবি

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও কোর্টের অবকাশের ফলে হাইকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ে জরুরী মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এছাড়াও নির্বাচন কমিশন আইন ও বিধি সংক্রান্ত বিষয়াদিসহ জরুরি রিটের শুনানি গ্রহণ করতে হাইকোর্ট বিভাগে দু’টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আজ ১৩ ডিসেম্বর থেকে এই দুই বেঞ্চকে এই সংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতির আদেশ জারি করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আপিল নামঞ্জুর করা হয়েছে, সেসব প্রার্থী হাইকোর্টে রিট করে প্রতিকার চেয়ে থাকেন। সেইসব রিটের শুনানি হবে এই দুই বেঞ্চে।

বেঞ্চগুলো হলো-বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়েও ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে ১ জানুয়ারি সোমবার পর্যন্ত এই দুই বেঞ্চ নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি গ্রহণ করবেন।

এই বিষয়ে প্রধান বিচারপতির এই সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office