শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেক্স   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের ৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রেসিডেন্ট ও প্রিস্টিন কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং ইও বাংলাদেশের ফিনান্স চেয়ার মোহাম্মদ তানভীর খান সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ও আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ, আমান গ্রুপ অব কোম্পানিজের ভাইস-চেয়ারম্যান তাহসিন আমান, ট্রেড ডিজাইন সল্যুশনস লিমিটেডের চেয়ারপার্সন ফাতিন হক, অ্যারিস্টো ফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, ইভেন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালক শাহরাইদ চৌধুরী, জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, সাটোরি লিমিটেডের সিইও শাওন তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা গত ২০২২-২৩ অর্থবছরের উপস্থাপিত আর্থিক প্রতিবেদনের উপর মূল্যবান মতামত তুলে ধরেন এবং প্রতিবেদন অনুমোদন করেন। সদস্যরা বর্তমান পরিচালনা পর্যদকে সময়োপযোগি বিভিন্ন লার্নিং ও সোশ্যাল ইভেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন, একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৭৬টি দেশের ১৮ হাজার উদ্যোক্তা এর সদস্য। বাংলাদেশে প্রতিষ্ঠানটি ২০১৬ সালে যাত্রা শুরু করে এবং বর্তমান সদস্য সংখ্যা ৫৫।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office