শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেকআপ আর্টিস্টকে বিয়ে করছেন সালমানের ভাই

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেকআপ আর্টিস্টকে বিয়ে করছেন সালমানের ভাই

সংগৃহীত ছবি

বলিউডের প্রভাবশালী পরিবার সালমান খানের। এই পরিবারের তিন ভাই বর্তমানে ব্যাচেলর। সালমান খান, যিনি এখনও বিয়েই করেননি। অন্যদিকে দুই ভাই আরবাজ ও সোহেল বিয়ে করলেও বিচ্ছেদ হয়েছে সেই সংসারের।

যদিও অভিনেত্রী মালাইকার সঙ্গে ডিভোর্সের পর আরবাজের জীবনে এসেছিল জর্জিয়া। তার সঙ্গেই বছর কয়েক চুটিয়ে প্রেম করেছিলেন এই অভিনেতা। কিন্তু তাদের সেই সম্পর্কও স্থায়ীত্ব পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিয়াই নিশ্চিত করেছেন সালমানের ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার সেই খবর।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, আরবাজ এখন প্রেম করছেন মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে। শুধু তাই নয়, তারা খুব শিগগিরই গাঁটছড়া বাধতে চলেছেন। খান পরিবারের সঙ্গে জড়িত এক সূত্র এই তথ্য ফাঁস করেছে। জানিয়েছে, আরবাজ এবং শুরা তাদের সম্পর্কের বিষয়ে ভীষণ সিরিয়াস এবং খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নাকি আয়োজন হবে বিয়ের অনুষ্ঠানের।

সূত্রটি আরও জানিয়েছে, আরবাজ এবং শুরা-র দেখা হয়েছিল আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে। যা আগামী বছর মুক্তি পেতে পারে। শুরার ইনস্টাগ্রাম থেকে জানা যায়, তিনি রবিনা ট্যান্ডন এবং তার মেয়ে রাশা থাদানির মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন।

এদিকে কয়েকদিন আগে আরবাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন জর্জিয়া। তখন তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে, আমি-আরবাজ খুব ভালো বন্ধু। আমরা সবসময়ই খুব ভালো বন্ধু থাকব। একটা সময়ে আমরা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আমরা সবসময়ই খুব ঘনিষ্ঠ ছিলাম একে-অপরের, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে। আমার মনে হয়, শুরু থেকে দুজনেই জানতাম যে এই সম্পর্ক চিরকাল স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা, সেটা দুজনেই বুঝতাম। কিন্তু আমাদের দুজনেরই তা স্বীকার করার সাহস ছিল না।’

প্রসঙ্গত, আরবাজ খানের প্রথম স্ত্রী ছিলেন মালাইকা আরোরা। এই দম্পতির সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। সালমান খানের ভাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে অর্জুনের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। অন্যদিকে আরবাজ প্রস্তুতি নিচ্ছেন নতুন করে ফের বিয়ের পিঁড়িতে বসার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office