শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে খাবারে

লাইফস্টাইল ডেক্স   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে খাবারে

সংগৃহীত ছবি

শীতকালে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এ সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার ও জীবনধারণে পরিবর্তন আনতে হবে।

অনেকেরই হয়তো ভুল ধারণা আছে, ইমিউনিটি বুস্ট করতে অনেক দামি দামি খাওয়ার প্রয়োজন হয়। তবে এ ধারণা ভুল, জানলে অবাক হবেন রান্নাঘরে থাকা এক উপাদানই এ কাজে আপনাকে সাহায্য করতে পারে। আর সেটি হলো রসুন।

বিশেষজ্ঞদের মতে, এই ভেষজে থাকে ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩, ভিটামিন বি ৬, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, আয়রন, ক্যালশিয়ামের মতো একাধিক উপকারী উপাদান।

আর এসব উপাদান দেহে পুষ্টির ঘাটতি মেটায়। শুধু তাই নয়, এতে মজুত থাকা অ্যান্টি অক্সিডেন্ট একাধিক কঠিন রোগ থেকেও আমাদের দূরে থাকতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিন এই ভেষজ সেবন করুন।

এছাড়া রসুনে আছে অ্যালিসিন নামক একটি উপাদান। আর এই উপাদানই মূলত ইমিউনিটি বাড়ানোর কাজ করে। বিশেষ করে ফ্লু ভাইরাসের বিরুদ্ধে এই উপকারী উপাদান শরীরের ঢাল হিসেবে কাজ করে।

অস্বাস্থ্যকর খাবারের কারণে আমাদের রক্তে নানা ধরনের খারাপ উপাদান মিশে যায়। আর রসুনে থাকা কিছু এনজাইম রক্ত থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন। এতেই উপকার মিলবে। আর চিবিয়ে খেতে না চাইলে সম পরিমাণ রসুন কুচি করে বা ছেঁচে পানি দিয়ে গিলে খেতে পারেন। একই সঙ্গে রান্নায় রসুনের ব্যবহার কিছুটা হলেও বাড়াতে পারেন। তাতেও মিলবে পুষ্টি

সূত্র: হেলথলাইন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office