শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪ জন নিহত

সংগৃহীত ছবি

জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া এলাকায় শক্তিশালী ভূমিকম্পে একের পর এক ভবন ধসে ও আগুনে অন্তত ২৪ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে দেশটির জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োদো’ এ কথা জানিয়েছে।

ভূমিকম্পের কারণে বিখ্যাত পর্যটন কেন্দ্র ওয়াজিমা মর্নিং মার্কেটে বড়ো ধরনের অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় দু’শো ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ভবন ধসেও পড়েছে। এতে ১৪ জন চাপা পড়েছে।

ভবন ধস কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিগাটা, টয়ামা, ফুকুল ও গিফু এলাকায় উল্লেখযোগ্য সংখ্যাক লোক আহত হয়েছে।

উদ্ধারের সময় পেরিয়ে যাচ্ছে উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতোমধ্যে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছে।

সরকার সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন বছরের প্রথম দিন সোমবার জাপানে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬ ভাগ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office