শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

জাপানে ভূমিকম্পের তিনদিন পরও ৫০ জনের বেশি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে ভূমিকম্পের তিনদিন পরও ৫০ জনের বেশি নিখোঁজ

সংগৃহীত ছবি

জাপানে ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি। প্রাণ হারিয়েছে অন্তত ৭৮ জন। আহত হয়েছে ৩৩০ জন।

এছাড়া বিদ্যুৎ ও পানি নেই শত শত বাড়িতে। এ পরিস্থিতিতে হাজার হাজার সৈন্য, দমকলকর্মী ও পুলিশ ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত উদ্ধারের আশায় ব্যাপকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গত সোমবার জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে প্রায় ২৯ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এক লাখ ১০ হাজার বাড়িতে নেই কোন পানি সরবরাহ।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নোটো উপদ্বীপ এলাকার ক্ষুদ্র সম্প্রদায়গুলো মূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় তিনশ’ লোক ত্রাণ পাওয়ার আশায় মরিয়া হয়ে অপেক্ষায় করছে।

শক্তিশালী ভূমিকম্পের পর ওয়াজিমা এলাকায় অন্তত ১.২ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। এছাড়া আরো কিছু এলাকা থেকেও সুনামির খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, জাপানে প্রতি বছর শত শত ভূমিকম্প আঘাত হানে। তবে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি এতে হয় না। গত চার দশকেরও বেশি সময় ধরে দেশটিতে কঠোর বিল্ডিং কোড মেনে চলা হয়।

এদিকে ২০১১ সালে সমুদ্র তলায় রিখটার স্কেলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে ১৮ হাজার পাঁচশ’ লোক হয় প্রাণ হারিয়েছে না হয় নিখোঁজ হয়েছে।

এ সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ভেসে গেছে যা ইতিহাসের সবচেয়ে বড়ো ধরনের পরমাণু বিপর্যয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office