শিরোনাম
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

সেঞ্চুরি বিশ্ব রেকর্ড রোহিতের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেঞ্চুরি বিশ্ব রেকর্ড রোহিতের

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে দেশের হয়ে ১০০ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

গতরাতে মোহালিতে আফগানিস্তনের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারত। এই জয়ে বিশ^ রেকর্ডের মালিক হন রোহিত। বিশে^র প্রথম ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ জয় করেন তিনি।

রোহিতের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৩টি ম্যাচ জিতেছেন তিনি।

পরের দু’টি স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। নিজ নিজ দেশের হয়ে হাফিজ ও নবি ৭০টি করে ম্যাচ জিতেছেন।

২০০৭ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর ভারতের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন রোহিত। ৩১ গড় ও ১৩৯ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরির মালিকও রোহিত।

দেশের হয়ে শততম ম্যাচ জয়ের দিনে আফগানিস্তানের বিপক্ষে শূণ্যতে রান আউট হন ৩৫ বছর বয়সী রোহিত।

নারী বিভাগে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের ডানি ওয়েট ১১১, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিস পেরি ১০০টি করে ম্যাচ জিতেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office