শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দেখলো দিল্লি, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দেখলো দিল্লি, রেড অ্যালার্ট জারি

সংগৃহীত ছবি

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামলো ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

এর আগের রাতে দিল্লির তাপমাত্রা নামে ৩ দশমিক ৯ ডিগ্রিতে। মূলত ভারতের রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্য প্রবাহ বইছে।

দিল্লি ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office