শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সাত মাস পর ফিরে ৭ দিনও খেলা হলো না উইলিয়ামসনের

খেলা ডেস্ক   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাত মাস পর ফিরে ৭ দিনও খেলা হলো না উইলিয়ামসনের

সংগৃহীত ছবি

কেইন উইলিয়ামসনকে ক্রিকেটের দুঃখী রাজপুত্র বললেও খুব একটা বাড়িয়ে বলা হয় না। আইপিএলের প্রথম ম্যাচেই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। বাইরে ছিলেন টানা সাত মাস। এরপর এলেন আবার ক্রিকেটের মঞ্চে। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিল্ডারের ছোড়া বল তার বল হাতে লাগলে আবার ছিটকে যেতে হয় তাকে। এরপর কয়েক ম্যাচ বিরতি দিয়ে বিশ্বকাপের খেলেছেন সেমিফাইনাল ম্যাচটা।

ওই এক ম্যাচই খেলতে পেরেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল পুরোদমে। তবে এখানেও হানা দিলো ইনজুরি। সাত মাস পর ফিরে সাত দিনও যেন ঠিক করে খেলতে পারছেন না উইলিয়ামসন।

ক্লান্তি কমাতে আর বিশ্বকাপের জন্য ফিট রাখতে উইলিয়ামসনকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হলো তাকে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তাতেই সিরিজ শেষ উইলিয়ামসনের।

কিউই কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭,১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।

মূলত টেস্টের আগে ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’

উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে ডাকা হয়েছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য। উইলিয়ামসনের বিশ্রামেই তার খেলার কথা ছিল। এখন বাকি দুই ম্যাচেও তাকে দেখা যেতে পারে টপ অর্ডারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office