শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মড়ার উপর খাঁড়ার ঘা ‘ভিআইপি মুভমেন্ট’ : সিয়াম

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মড়ার উপর খাঁড়ার ঘা ‘ভিআইপি মুভমেন্ট’ : সিয়াম

সংগৃহীত ছবি

রাজধানীর মানুষের অন্যতম এক ভোগান্তির নাম যানজট। প্রতিদিন নিজেদের মূল্যবান সময়ের অনেকটা অংশ চলে যায় শহরের এই ভোগান্তির মাঝেই।

যানজট থেকে মুক্তির জন্য রাজধানীতে ফ্লাইওভার, মেট্রোরেলসহ নানা প্রকল্প চালু করলেও সাধারণ মানুষের রেহাই মেলেনি। বরং সময়ের সাথে সাথে যানজটের তীব্রতা বেড়েই চলেছে। এতে করে প্রতিনিয়ত মানুষের মাঝে বিরক্তি, ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

শহরের যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে যানজট থেকে নিস্তার চেয়েছেন তিনি। সেইসঙ্গে দায়িত্বরতদের আহ্বান জানিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য।

সিয়াম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। ভালো লাগে বলতে, আপন লাগে।’

এরপর এই অভিনেতার কণ্ঠে ক্ষোভ ঝড়েছে ‘ভিআইপি মুভমেন্ট’ সম্পর্কে। রাজধানীতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হতে হয়। সিয়াম লিখেছেন, একটা মানুষ যদি প্রতিদিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!

শেষে সরকারের প্রতি আর্জি জানিয়ে সিয়াম বলেছেন, ‘দয়া করে এখনও যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office