শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী

সংগৃহীত ছবি

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের আরো তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর তাসের।

এর আগের দিন মন্ত্রণালয় জানায়, তারা ২০ জানুয়ারি মস্কো সময় ২৩টা ৫০মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ৫০মিনিট) এ অঞ্চলে ইউক্রেনের আরেকটি ড্রোন ধ্বংস করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘২১ জানুয়ারি মস্কো সময় ১টা ৩০মিনিটে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১০টা) রাশিয়ার ভূখ-ে বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়। সতর্ক অবস্থায় থাকা রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের মনুষ্যবিহীন তিনটি আকাশযান ধ্বংস করে। এগুলো দেখতে অনেকটা বিমানের মতো ছিল।’

স্মলেনস্ক অঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, শনিবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় হতাহতের বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office