শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রাইম ব্যাংকে ডিএমডি হিসেবে ইকবাল হোসেনের পদোন্নতি

  |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রাইম ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. ইকবাল হোসেন সম্প্রতি। নতুন এই দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

বহুমুখী প্রতিভা ও নেতৃত্বের অধিকারী ইকবাল হোসেন বিভিন্ন সেক্টরে ২৬ বছরেরও বেশি সময় বাংলাদেশ এইসি, ইউনিসেফ, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং সহ বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

২০০৪ সালে প্রাইম ব্যাংকে যোগদানের পর, তিনি আইটি ইনফাস্ট্রাকচার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ব্যাংকিংয়ের সকল সার্ভিসেস ও অপারেশনসহ সকল প্রোডাক্ট আন্তর্জাতিক মানদণ্ডে অটোমেটেড করতে স্বক্রিয়ভাবে কাজ করেন তিনি।

ইকবাল হোসেন চীনের সাংহাই ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়ড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। ইকবাল হোসেন তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের গ্রাহককে সর্বোচ্চ উত্তম সেবা দানের জন্য কাজ করছেন নিরন্তর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office