শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

রাজনীতি ডেক্স   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

সংগৃহীত ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ ভেঙে দেওয়াসহ একাধিক দাবিতে আগামী ২৭ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি। আর এই মিছিল করার জন্য আইনশঙ্খলা বাহিনী থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী জানান, ২৭ জানুয়ারি শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারাদেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। তবে, কখন এই মিছিল হবে সেই সময় জানাননি রিজভী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কালো পতাকা মিছিলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মিছিল করার মৌখিক অনুমতিও পাওয়া গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী একই দাবিতে আগামীকাল ২৬ জানুয়ারি সারাদেশে জেলা সফলে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office