শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

রাজনীতি ডেক্স   |   বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

সংগৃহীত ছবি

জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্যস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তার গাড়ি বহর।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office