শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী, নিজেই জানালেন

বিনোদন ডেক্স   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী, নিজেই জানালেন

সংগৃহীত ছবি

বড় পর্দা থেকে রাজনীতির মাঠ, দুজায়গাতেই সমানভাবে নিজেকে মেলে ধরেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? তার অবস্থান জানিয়েছেন নিজেই।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দফায় দফায় বৈঠকের পর নাকি ফের প্রার্থী হতে রাজি হয়েছেন দেব। কিন্তু কোথাও যেন আক্ষেপের সুর দেবের গলায়।

তিনি জানান, তিনি চাইলেও, রাজনীতি তাকে ছাড়বে না। বিগত কয়েক দিন ধরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যেই এমন মন্তব্য করলেন দেব।

শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দেব। তার পর কালীঘাটে গিয়ে আধ ঘণ্টার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।

দলীয় সূত্রে জানা যায়, দলের হয়ে তৃতীয়বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে কোথা থেকে প্রার্থী হবেন তিনি, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এর পর কালীঘাট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব। তিনি বলেন, আমি একটাই কথা বলব, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলাম। বলেছিলাম, আমি চাইলেও বেরিয়ে যাব বা দাঁড়াব না, তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office