শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ভারতে রঙের কারখানায় আগুনে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে রঙের কারখানায় আগুনে ১১ জনের প্রাণহানি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রঙের একটি কারখানায় বিস্ফোরণজনিত কারণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে সেখানে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দমকল বাহিনীর পরিচালক অতুল গর্গ এএফপি’কে বলেছেন, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির উত্তর উপকণ্ঠে এ অগ্নিকা- ঘটে।

গার্গ বলেন, ওই রঙের কারখানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা কারখানার শ্রমিক ছিলেন। বিস্ফোরনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবরে বলা হয়, বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে আগুন পার্শ্ববর্তী একটি বাড়ি এবং একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়ে।

গার্গ বলেন, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

মালিকরা নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে কারখানা চালানোয় ভারতজুড়ে এমন দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

২০১৯ সালে দিল্লির একটি স্কুল ব্যাগ ও জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ জনেরও বেশি প্রাণ হারায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office