শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঁচি টেস্টে ভারতীয় দলে থাকছেন না বুমরাহ

খেলা ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঁচি টেস্টে ভারতীয় দলে থাকছেন না বুমরাহ

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন না ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কৌশলের অংশ হিসেবে তাকে বিশ্রামে পাঠিয়েছে ভারত। যে কারণে রাঁচিতে বল হাতে দেখা যাবে না ৩০ বছর বয়সী এই পেসারকে।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে রোহিত শর্মার ভারত। এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে উইকেট শিকার করেছেন বুমরাহ। ১৩.৬৪ গড়ে রান খরচা করে উইকেট নিয়েছেন মোট ১৭টি।

রাজকোট টেস্ট শেষে বুমরাহ যাবেন আহমেদাবাদে। নিজের বাড়িতে ফিরে দারুণ কিছু সময় কাটাবেন তিনি। অপরদিকে আজ মঙ্গলবার এই ফ্লাইটে রাঁচির উদ্দেশে রওয়ানা করবে ভারতীয় ক্রিকেট দল।

এর আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। তবে বুমরাহের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office