শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাউছার আহমেদ রিয়ন   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফাইল ছবি

মৌলভবাজারের শ্রীমঙ্গলে হাওর পাড়ের বিদ্যাপিঠ মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ৬ মাসের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সোশ্যাল এইডের আর্থিক সহায়াতায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোসাল এইড এর প্রজেক্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার ও সহকারী শিক্ষক মুজিবুল হক সহ আনান্য শিক্ষকরা।

এর আগে মাজদিহি পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাজদিহি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মনারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ সামগ্রী তুলে দেন অতিথিরা। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল একটি ওয়াটার প্রæফ ব্যাগ, ৬টা খাতা, ১২ টা কলম, ৬টি পেন্সিল, ১টি পেন্সিল বক্স, একটি স্কেল, দুটি রাবার, টি কাটার ও ১টি পরীক্ষার ক্লিপ বোড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office