শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ায় যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভাঙচুর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা। ছবি: ইত্তেফাক

নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হেফাজতের ডাকা হরতালের প্রভাব ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। গত দুইদিনে হেফাজত ইসলামের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুরো শহরসহ আশেপাশের এলাকা অচল হয়ে পড়ে। বিক্ষোভকারী একে একে শহরে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে ব্যাপক ভাংচুরসহ অগ্নিসংযোগ করেছে।

ঐতিহাসিক স্থানগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি গণগ্রন্থাগার ও সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। যেখানে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার দুপুর ১২টার দিকে হেফাজতে ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

b2

এছাড়া পৌনে ১২টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারিরা। একই সময়ে ভাংচুর চালায় জেলার ঐতিহাসিক সাহিত্য একাডেমিতে। একইসাথে তারা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবনে, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২৭ মার্চ) জেলার আরও কয়েকটি ঐতিহাসিক স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় হেফাজত ইসলামের নেতা কর্মীরা। সেগুলো হলো বঙ্গবন্ধু স্কয়ার, ব্রাহ্মণবাড়িয়া অবকাশে উপস্থিত স্মৃতিশোধও সহ আরো কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত করে।

b3

এছাড়াও ভাংচুর করা হয়েছে, আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় থাকা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে হরতাল–সমর্থনকারীরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টোল আদায়ের বুথ ভাঙচুর করা হয়। সরাইলের বিশ্বরোড এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে।

b4

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে শনিবার বিকেল থেকে রাতে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার এর পর থেকে জেলায় উত্তেজনা আরও বাড়তে থেকে। পরে আজ হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল সমর্থকরা নতুন করে এসব জায়গায় হামলা চালায়।  সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office