শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে রাফায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে রাফায় ইসরায়েলের হামলা

সংগৃহীত ছবি

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। গাজার এই শহরে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী বিভিন্ন অঞ্চল থেকে এসে আশ্রয় নিয়েছে।

এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে উপায় খুঁজতে আন্তর্জাতিক প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলে মার্কিন দূত বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে চেষ্টার কথা তুলে ধরেছেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাসের ইসরায়েলের ওপর হামলার পর থেকে তেল আবিব গাজায় অব্যাহত অভিযান চালিয়ে আসছে। ব্যাপকভাবে বেসামরিক হতাহতে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে ইসরায়েল হুঁশিয়ার করে বলেছে, হামাস পবিত্র রমজানের শুরুতে বাকী জিম্মিদের মুক্তি না দিলে তারা রাফায় স্থল অভিযান জোরদার করবে।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় গত চারমাসের অব্যাহত ইসরায়েলী হামলায় এ অঞ্চলের প্রায় ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজার দক্ষিণের শহর রাফা। কারণ, এখানে গাজার বিভিন্ন এলাকা থেকে জোর পূর্বক বাস্ত্যুচ্যত ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। এরা মূলত তাঁবু ও কোলাহলপূর্ণ আশ্রয় কেন্দ্রগুলিতে বসবাস করছে।

ইসরায়েলে হামলা চালিয়ে হামাস ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করেছিল। এদের মধ্যে ১৩০ জন এখনও গাজায় আটক রয়েছে। এই ১৩০ জনের মধ্যে ৩০ জিম্মি মারা গেছে বলে ইসরায়েল ধারণা করছে।

এদিকে গাজায় ইসরায়েলের পাল্টা প্রতিশোধমূলক হামলায় ২৯,৩১৩ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office