শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

সংগৃহীত ছবি

রাশিয়ার নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মা লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে নাভালনির মরদেহ লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত আর্টটিক অঞ্চলের একটি কারাগারে মারা যাওয়ার এক সপ্তাহ পর নাভালনির মরদেহ হস্তান্তর করলো রুশ কর্তৃপক্ষ। শনিবার নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ এ কথা জানান।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক ৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি।

এক্স বার্তায় নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ লিখেছেন, ‘অ্যালেক্সির মরদেহ তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যারা এ দাবি তুলেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’ তবে নাভালনির শেষকৃত্য কবে, কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু ঠিক করা হয়নি।

উল্লেখ্য, নাভালনির আকস্মিক মৃত্যুতে তার সমর্থক ও পশ্চিমা নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এমনকি নাভালনির মৃত্যুর জন্যে পুতিনকেই দায়ী করা হচ্ছে। যদিও নাভালনির মৃত্যু নিয়ে পুতিন এখনও কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office