শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মিয়ানমারে একদিনেই নিহত শতাধিক!

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আরও একটি রক্তাক্ত দিনের সাক্ষী হলো মিয়ানমার। শনিবার দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শিশুসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

মিয়ানমারে অবস্থানকারী গণমাধ্যমকর্মী ও স্থানীয় বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের পর শনিবার সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। দেশটির স্বশস্ত্র বাহিনী দিবসে এমন নৃশংস ঘটনাটি ঘটলো। সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, মান্দালায়সহ বেশ কিছু শহরে এ সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ বছরের এক শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে মান্দালায়তে। ইয়াঙ্গুনে নিহত হয়েছে ২৭ জন বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম।

দেশটিতে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে।

এক প্রতিবেদনে এএপিপি বলছে, নিহতদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশেই তাদের গুলি করা হয়েছে বলে সন্দেহ জোরালো হচ্ছে। নিহতদের প্রায় ৯০ শতাংশই পুরুষ। আর ৩৬ শতাংশের বয়স ২৪ বছরের কম। এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী গুলি করে হত্যার কৌশল প্রয়োগ করছে বলে সবকিছুতে ইঙ্গিত পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office