শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাবাকে বাসায় রেখে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন কাজী মারুফ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাজী হায়াৎ ও কাজী মারুফ। ছবি: সংগৃহীত

পরিচালক কাজী হায়াৎ করোনা মুক্ত হয়েছেন। ২৭ মার্চ (শনিবার) তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর রবিবার ২.৩০ মিনেটে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানান কাজী হায়াতের ছেলে কাজী মারুফ।

তিনি জানান, ‘শনিবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর আজ দুপুরে বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে হয়েছে। তবে তার শরীরটা অনেক দুর্বল। উঠে দাঁরাতে পারছেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। পরিপূর্ণ সুস্থ হতে আরও মাসখানেক সময় লাগবে। এছাড়া মা ও এখন সুস্থ আছেন।’

বাবা-মা করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছিলেন কাজী মারুফ। হাসপাতালে থেকে সার্বক্ষণিক বাবা-মার সেবা করেছেন তিনি। বাবা-মা করোনামুক্ত হওয়ার পর সোমবার (২৯ মার্চ) ভোর ৬টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলেও জানান তিনি।

কাজী হায়াৎ করোনায় আক্রান্ত হন ১০ মার্চ। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্ট বাড়তে থাকায় ১৫ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৪ দিন রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী হায়াৎ। তার স্ত্রী রোমিসা হায়াৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি সুস্থ হয়ে কয়েকদিন আগেই হাসপাতাল ছেড়েছেন।

মাঝে কাজী হয়াতের শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। তাকে হাসপাতালের আইসিইউতে পর্যন্ত নিতে হয়। আর সেখানে শুয়েই নিজের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছিলেন তিনি। এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে এ দোয়া চান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office