শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি বোমায় ৭ জিম্মি নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি বোমায় ৭ জিম্মি নিহত

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস শুক্রবার বলেছে, তাদের হাতে আটক আরো ৭ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় এসব জিম্মি নিহত হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলা চলাকালে তাদের জিম্মি করা হয়েছিল। ওই দিন থেকেই গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
খবর এএফপি’র।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম বিগ্রেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের পর আমরা এটা নিশ্চিত হয়েছি যে, ইহুদিবাদী দেশ ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজা উপত্যকায় আমাদের কয়েকজন মুজাহিদিন শহীদ হয়েছেন। সেই সাথে শত্রুপক্ষেরও ৭ বন্দীর মৃত্যু হয়েছে।’

সরকারি তথ্যের উপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, হামাস ৭ অক্টোবরের হামলায় প্রায় ২৫০ জনকে জিম্মি করেছিল। তাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও বিদেশি নাগরিকরা ছিল। ওই হামলায় প্রায় ১,১৬০ জনের বেশি মানুষ নিহত হয়।

খবরে বলা হয়, এখনো প্রায় ১৩০ জন হামাসের হাতে জিম্মি রয়েছে। অন্যদিকে অবরুদ্ধ গাজায় কয়েক মাসের ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে বলে উল্লেখ করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বেশির ভাগ নারী ও শিশু।

হামাসের শুক্রবারের বিবৃতির আগে ইসরায়েলের পক্ষ থেকে ৩১ জিম্মির মৃত্যুর খবর জানানো হয়েছিল। তাদের মধ্যে ৬ জন ইসরায়েলি সৈন্য রয়েছে।

তবে শুক্রবারের বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের সামরিক অভিযানে মারা যাওয়া জিম্মির সংখ্যা ৭০ ছাড়াতে পারে। যদিও এএফপি’র পক্ষ থেকে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

গত নভেম্বরে ইসরায়েল ও হামাস সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর করেছিল। ওই সময় যুদ্ধবিরতির শর্ত মেনে ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা বেশ কিছু ফিলিস্তিনি মুক্তি পায়। এখন গাজায় নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office