শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ওয়াশিংটনে ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি, পেলেন প্রথম জয়

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশিংটনে ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি, পেলেন প্রথম জয়

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে নিকি হ্যালির কাছে পরাজিত হয়েছেন তিনি।

অন্যদিকে ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের মতো প্রাইমারিতে জয় তুলে নিয়েছেন নিকি হ্যালি। সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অভিযানে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হ্যালির প্রথম জয়।

নিকি হ্যালি অবশ্য তার নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেছেন। তবে মার্কিন ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেন। এরপরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

আর এতে করে সম্ভবত চলতি বছরের নভেম্বরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে পারেন তিনি।

জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। এর বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।

ওয়াশিংটন ডিসিতে হারলেও ট্রাম্প মূলত আগেই বেশ কয়েকটি প্রাইমারিতে জয় পেয়েছেন। আর তার এই জয় আরও একটি বিষয় প্রায় নিশ্চিত করে দিয়েছে। তা হচ্ছে- আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে তিনিই রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন।

তবে আদালতে একাধিক মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে ক্যাপিটলে দাঙ্গা বাঁধানোর অভিযোগও আছে। আদালত যদি কোনও কারণে ট্রাম্পের প্রার্থীপদ বাতিল করে দেয়, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

যদিও যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একজন বিচারক সম্প্রতি রায় দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহের সাথে জড়িত। একইসঙ্গে ট্রাম্পকে অঙ্গরাজ্যটির প্রাথমিক ব্যালট থেকে নিষিদ্ধও করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office