শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে’ : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে’ : জেলেনস্কি

সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন,তার দেশের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ানোয় রাশিয়া বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। এদিকে মস্কোর সাথে আলোচনায় বসার ব্যাপারে দেয়া পোপ ফ্রান্সিসের পরামর্শ প্রত্যাখান করেছে কিয়েভ। খবর এএফপি’র।

রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করার দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে বেশ চাপের মুখে পড়তে দেখা যায় এবং তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পশ্চিমা সহায়তা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কিয়েভ মস্কোর কাছে বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ হারায়।

তবে সোমবার জেলেনস্কি ফরাসি সম্প্রচার কেন্দ্র বিএফএম টিভিকে বলেন, ‘রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের কমান্ড, আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।’

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের পরামর্শের ব্যাপারে ক্ষোভ প্রকাশের পর জেলেনস্কি এমন মন্তব্য করেন। কিয়েভের পাশাপাশি জার্মানি সুইস সম্প্রচার কেন্দ্র আরটিএস’র কাছে পোপের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।

সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপের এ মন্তব্যকে কেন্দ্র করে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত বিসভলদাসকুলবোদাস ডেকে পাঠিয়ে তাকে কিয়েভের ক্ষোভের কথা জাানয়েছে।

মন্ত্রণালয় জানায়, পোপের এমন মন্তব্য ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনে রাশিয়াকে আরো উৎসাহিত করবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office