শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তিন খানকে দেখা যেতে পারে একই পর্দায়, জানালেন আমির নিজেই

বিনোদন ডেক্স   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন খানকে দেখা যেতে পারে একই পর্দায়, জানালেন আমির নিজেই

সংগৃহীত ছবি

শেষ কবে বলিউডের তিন খানকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখা গেছে তা বের করা কষ্টসাধ্য হলেও সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তাদের একসঙ্গে মঞ্চে দেখা যায়। তাদের আবার ছবিতে দেখা যাবে কী না এ নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ এই তিন খানের ফ্যানরাই চাচ্ছেন তাদের একই পর্দায় দেখতে।

শাহরুখ, সালমান ও আমির খানকে এবার সিনেমার পর্দায়ও কী একসঙ্গে দেখা যাবে? হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল এমন আশার কথা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। এদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে আমির খান তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। ভক্তদের সাথে আড্ডা গল্পে মেতে উঠেন। সেখানেই ভবিষ্যতে শাহরুখ খান এবং সলমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।

তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে আমির জানান, তারা অনেকদিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন। তারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।

আমির বলেন, ‘এমনকি আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম, শাহরুখ, সালমান এবং আমি, আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব। আমি শাহরুখ আর সালমান, তিনজনই একসঙ্গে কাজ করতে খুব আগ্রহী।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office