শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লিভার ভালো রাখতে কী খাবেন?

লাইফস্টাইল ডেক্স   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিভার ভালো রাখতে কী খাবেন?

সংগৃহীত ছবি

লিভার ভালো রাখার জন্য খাবারের প্রতি আপনাকে আরও বেশি যত্নশীল হতে হবে। বর্তমানে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই আপনাকে আগেভাগেই হতে হবে সচেতন। মূলত ভুল খাদ্যাভাস, অতিরিক্ত ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার, বেশি বেশি ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়ার কারণে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তাই আপনাকে বেছে নিতে হবে লিভার ভালো রাখতে সাহায্য করে এমন সব খাবার। চলুন জেনে নেওয়া যাক-

পালংশাক

লিভার ভালো রাখার জন্য পাতে নিয়মিত রাখতে হবে পালংশাক। এই শাকে থাকে প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই। এসব উপাদান লিভার ভালো রাখতে সাহায্য করে। যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও পালংশাক বেশ উপকারী। তাই এই শাক খাওয়ার অভ্যাস করুন।

পেঁপে

উপকারী একটি ফল পেঁপে। এটি সারা বছরই পাওয়া যায়। এই ফলে থাকা প্যাপাইন হজমের জন্য বেশ সহায়ক। প্রোটিন ভাঙতেও সাহায্য করে এই উপকারী ফল। নিয়মিত পেঁপে খেলে তা লিভার ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত এটি পাতে রাখন। কাঁচা এবং পাকা, দুই ধরনের পেঁপেই উপকারী। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে পেঁপে না খাওয়াই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

হলুদ

হলুদ আমাদের সবার বাড়িতেই থাকে। এই ভেষজ মসলা ব্যবহার করা হয় নানা ধরনের রান্নায়। এমনকী রূপচর্চার কাজেও হলুদের ব্যবহার চলছে বহু প্রাচীনকাল থেকেই। উপকারী এই ভেষজে থাকে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ। এছাড়া এতে থাকা কারকিউমিন লিভারকে সুস্থ ও সতেজ রাখে। এটি লিভারে মেদ জমতে বাধা দেয় এবং মেদ গলিয়ে দেয়। তাই লিভার ভালো রাখতে নিয়মিত হলুদ খেতে পারেন। সকাল বেলা খালি পেটে কাঁচা হলুদ খেতে পারলে বেশি উপকার পাবেন।

আদা

আদার উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। কাশি, কফ থেকে শুরু করে নানা অসুখ দূরে রাখতে এই ভেষজ মসলা একাই একশো। আদায় থাকা জিঞ্জেরাল নামক অ্যাক্টিভ কম্পাউন্ড লিভারের টক্সিন দূর করতে কাজ করে। যে কারণে নিয়মিত আদা খেলে লিভার ভালো রাখা সহজ হয়। নিয়মিত আদা চা পান করুন বা আদা কুচি করেও খেতে পারেন। এতে উপকার পাবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office