শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আচরণবিধি ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা

খেলা ডেস্ক   |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আচরণবিধি ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা

সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। আইসিসির দেওয়া এক বিবৃতিতে এ কথঅ জানানো হয়েছে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের ৩৭তম ওভারে আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা। যা লেভেল ২ ধারার অপরাধ। আইসিসির ধারায় বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রদর্র্শন করা অপরাধের অর্ন্তভুক্ত।’

এজন্য আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে হাসারাঙ্গাকে। গত দুই বছরে মোট আটটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে কোন ক্রিকেটার আটটি ডিমেরিট পয়েন্ট পেলে ৭.৬ ধারা অনুযায়ী চারটি সাসপেনশন পয়েন্ট রূপান্তরিত হবে। এরফলে, দু’টি টেস্ট বা চারটি ওয়ানডে বা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়। তিন সংস্করণের মধ্যে নিজ দলের যেই ফরম্যাটের ম্যাচ আগে আসবে, সেখানে নিষিদ্ধ হবেন ঐ ক্রিকেটার।

আগামী ২২ মার্চ থেকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরবর্তী সিরিজে দুই ম্যাচের টেস্ট খেলতে নামবে শ্রীলংকা। নিয়মনুসারে, ঐ সিরিজের দুই টেস্টেই খেলতে পারবেন না গতকালই অবসর ভেঙ্গে শ্রীলংকা টেস্ট দলে ফেরা হাসারাঙ্গা।

গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সমালোচনা করে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। একারনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।

হাসারাঙ্গার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেন শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। ম্যাচ শেষে আম্পায়ারের সাথে করমর্দনের সময় অসাদাচরন করেন তিনি। শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম কোন অপরাধ করলেন কুশল।

নিজেদের ভুল স্বীকার করে নেওয়া এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা ও মেন্ডিস। তাই আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office