শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

একসঙ্গে কলকাতার দুই ছবিতে হিরো আলম

বিনোদন ডেক্স   |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একসঙ্গে কলকাতার দুই ছবিতে হিরো আলম

সংগৃহীত ছবি

বিতর্কিত ইউটিউবার হিরো আলম সম্প্রতি ভারতের কলকাতায় গেছেন। কী কারণে তার এই কলকাতা ভ্রমণ? মূলত তিনি সেখানে গেছেন শুটিং করতে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবর বলছে, একসঙ্গে দুটি সিনেমার শুটিং করছেন এই ইউটিউবার। ছবি দুটির নাম ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’। ছবি দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।

হিরো আলম জানান, কলকাতায় গত ৮ মার্চ থেকে ‘নীলে গেম’ সিনেমার শুটিং করছেন। এতে তার সহশিল্পী টলিউড অভিনেত্রী অনামিকা সাহা। টলিউডের আরও অনেক অভিনেত্রী ছবি দুটিতে কাজ করবেন বলে জানান তিনি।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।

সম্প্রতি রাজনীতির কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে হিরো আলমের নাম। বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। একপর্যায়ে তাকে সিনেমায়ও অভিনয় করতে দেখা যায়। হিরো আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office