শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জোড়া সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট শ্রীলংকা

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোড়া সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট শ্রীলংকা

সংগৃহীত ছবি

৫৭ রানে ৫ উইকেট পতনের পর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ পেয়েছে সফরকারী শ্রীলংকা। ধনাঞ্জয়া ও কামিন্দু উভয়েই ১০২ রান করে করেন। বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা ৩টি করে উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিংয়ে নেমে খালেদ তোপে পড়ে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার নিশান মাদুশকাকে (২) ও দিমুথ করুনারতœকে (১৭) এবং তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে (১৬) ফেরান খালেদ।

খালেদ তোপের পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ রানে রান আউট এবং দিনেশ চান্ডিমালকে ৯ রানে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। এতে ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা।

এরপর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে ডাবল-সেঞ্চুরির জুটি গড়েন তারা। সেই সাথে সেঞ্চুরির দেখা পান দু’জনই।

৫৭তম ওভারে কামিন্দুকে শিকার করে জুটি ভাঙ্গেন অভিষেক টেস্ট খেলতে নামা পেসার নাহিদ রানা। ১১টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ১০২ রান করেন কামিন্দু।

এরপর আরেক সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়াকেও শিকার করেন রানা। ১২টি চার ও ১টি ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন লঙ্কার দলনেতা। জুটিতে ২৪৫ বলে ২০২ রান যোগ করেন ধনাঞ্জয়া ও কামিন্দু।

দলীয় ২৬৪ রানের মধ্যে ধনাঞ্জয়া ও কামিন্দু ফেরার পর ২৮০ রানে অলআউট হয় শ্রীলংকা।

বাংলাদেশের খালেদ ৭২ রানে ও রানা ৮৭ রানে ৩টি করে উইকেট নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office