শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইকুয়েডরে নতুন হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইকুয়েডরে নতুন হামলায় ৮ জন নিহত

সংগৃহীত ছবি

ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় আটজন নিহত এবং সমসংখ্যক লোক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটিতে এটি ছিল সর্বশেষ সহিংসতার ঘটনা। খবর এএফপি’র।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্র সজ্জিত একটি গাড়ি থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে বন্দর নগরী গুয়াকিলে একদল লোকের ওপর গুলি চালানো হয়।

এতে আরো বলা হয়, হামলায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং আরো কয়েকজনকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর মারা যায়। আহত আটজন পুলিশি নিরাপত্তায় রয়েছে। এটি ইকুয়েডরে গত দুই দিনের মধ্যে দ্বিতীয় গণহত্যার ঘটনা।

পুলিশ প্রতিবেদন অনুযায়ী, মাদক পাচারকারীরা শুক্রবার আয়াম্পে সমুদ্রতীরবর্তী রিসোর্টে পাঁচজন পর্যটককে অপহরণ করে হত্যা করেছে। তারা এ পাঁচজনকে তাদের প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সদস্য মনে করেছিল।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া শনিবার আয়াম্পে নিহতদের পরিবারের সাথে তার ‘সংহতি’ প্রকাশ করেছেন। এছাড়াও শুক্রবার আয়াম্পে থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে মান্তা নগরীতে একজন সামরিক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়।

খবরে বলা হয়, ইকুয়েডরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হত্যার হার চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং গত বছর দেশটিতে রেকর্ড ২২০ টন মাদক জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office