শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ছয় ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫৩১ রানে অলআউট শ্রীলংকা

খেলা ডেস্ক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছয় ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫৩১ রানে অলআউট শ্রীলংকা

সংগৃহীত ছবি

ছয় ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ ওভারে ৫৩১ রানের পাহাড় গড়ে অলআউট হলো সফরকারী শ্রীলংকা। এই নিয়ে ১১তমবার টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫শ বা ততোধিক রান করলো লংকানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪ রান।

আজ, দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ২১৭ রান যোগ করে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলংকা। ইনিংসে শ্রীলংকার পক্ষে ছয়জন ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন। কুশল মেন্ডিস ৯৩, কামিন্দু মেন্ডিস অপরাজিত ৯২, দিমুথ করুনারতেœ ৮৬, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০, দিনেশ চান্ডিমাল ৫৯ ও নিশান মাদুশকা ৫৭ রান করেন।

বাংলাদেশের সাকিব আল হাসান ৩টি, হাসান মাহমুদ ২টি ও খালেদ আহেমদ ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office