শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিয়ের পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজার

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজার

সংগৃহীত ছবি

সদ্যই মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে এবারের ঈদেই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর ‘লিপস্টিক’ সিনেমা। যেখানে অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

মায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নন পূজা। তবুও ছবির প্রচারে নামতে হয়েছে তাকে। কারণ এই নায়িকা মনে করেন, অভিনয় তার পেশা। যেখানে সফল হলে প্রয়াত মা খুশি হবেন।

পূজা বলেন, ‘এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।’

মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব। পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।’

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office