শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না : বুবলী

বিনোদন ডেক্স   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না : বুবলী

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী গোপনে বিয়ে করেছিলেন ২০১৮ সালে। বিয়ের দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্রসন্তান। সময়ের সাথে সাথে এই দম্পতির মধ্য দূরত্ব বাড়তে শুরু করে। একপর্যায়ে যা গড়ায় বিচ্ছেদের সিদ্ধান্তে।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিচ্ছেদ হওয়া বাকি, তবে বহুদিন ধরেই এক ছাদের নিচে থাকছেন না শাকিব-বুবলী। বিগত সময়গুলোতে দুজনেই তাদের সম্পর্কের ফাটলের চিত্র প্রকাশ্যে এনেছেন।

তবে সম্প্রতি সময়ে শাকিব-বুবলীর মধ্যেকার বরফ যেন গলতে শুরু করেছে। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে ইতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে এই নায়িকাকে। যারই ধারাবাহিকতায় সম্প্রতি বুবলী জানালেন, তার জীবনে শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই।

একটি বেসরকারি টেলিভিশনে ঈদ পূর্ববর্তী দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বুবলী। যেখানে এই নায়িকাকে উপস্থাপক প্রশ্ন করেন, আগামী দিনগুলো কী এভাবেই কাটিয়ে দিবেন কি না?

জবাবে বুবলী বলেন, ‘আমি এভাবেই কাটিয়ে দিব। এ বিষয়ে ভাবতে একবিন্দুও সময় নিব না। আমার সন্তানই এখন সবকিছু। কোনো প্রেম, সম্পর্ক কিছুই আমার কাছে ঘেষতে পারবে না। আগামীতে চলচ্চিত্র, সন্তান, পরিবার সেসবেই সময় দিব।’

উপস্থাপক তাকে পাল্টা প্রশ্ন করেন, যখন নায়িকা হিসেবে ক্যারিয়ার শেষ হবে তখন কী এই সিদ্ধান্ত পরিবর্তন হবে? নতুন কোনো সম্পর্ক বা বিয়ের বিষয়ে ভাববেন না?

বুবলীর সাফ উত্তর, ‘এই সিদ্ধান্ত কখনোই বদল হবে না। আমি যখন নায়িকা থাকবো না, তখনও না। জীবনের এই পর্যায়ে এসে মনে হয়, আমি এভাবেই থাকব। এভাবেই চলতে চাই।’

শাকিব ব্যতীত জীবনে অন্য কোনো পুরুষের জায়গা নেই বলেও জানান বুবলী। এই নায়িকা বলেন, ‘শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব। আমাদের ভবিষ্যত কী হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দিবে। কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে। পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে। কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি। তবে আমার একটা অভিমান-কষ্টের জায়গা তো থাকছে।’

শাকিবকে বিয়ে করা জীবনের ভুল সিদ্ধান্ত, কখনো এমনটা মনে হয়েছে কি না— প্রশ্নে বুবলী বলেন, ‘হ্যাঁ মনে হয়েছে। কারণ আমার জীবনে অনেক কঠিন সময়ে যখন তাকে পাশে প্রয়োজন ছিল, তখন আমি তাকে পাশে পাইনি। ওই সময়গুলোতে মনে হয়েছে, তাকে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office