শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৫৮ বছর বয়সে খেলোয়াড় হিসেবে পুনরায় নাম লেখালেন রোমারিও

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫৮ বছর বয়সে খেলোয়াড় হিসেবে পুনরায় নাম লেখালেন রোমারিও

সংগৃহীত ছবি

৫৮ বছর বয়সী ব্রাজিলিয়ান আইকন রোমারিও আবারো খেলোয়াড় হিসেবে ফিরে এসেছেন। রিও ডি জেনিরোর আমেরিকা ফুটবল ক্লাবে তিনি খেলোয়াড় হিসেবে নিজেকে রেজিষ্টার করেছেন। এই ক্লাবের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার তার রেজিষ্ট্রেশন অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে ১৯৯৪ বিশ^কাপ জয়ী ব্রাজিলিয়ান এই তারকা দ্বিতীয় বিভাগের কারিওকা চ্যাম্পিয়নশীপের মাধ্যমে আবারো মাঠে নামছেন। রিও ডি জেনিরোর প্রাদেশিক এই লিগ আগামী ১৮ মে থেকে শুরু হতে যাচ্ছে।

রিও ডি জেনিরোর ফুটবল ফেডারেশন রোমারিওর খেলোয়াড় হিসেবে রেজিষ্টারের বিষয়টি নিশ্চিত করেছে। একইসাথে তারা আরো জানিয়েছে রোমারিও এ বাবদ নূন্যতম যে বেতন নিবেন তা ক্লাবেই দান করে দিবেন।

এ সম্পর্কে রোমারিও জানিয়েছেন কবে তিনি ক্লাবের পক্ষে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তা তার জানা নেই। কোন লিগ ম্যাচে তিনি খেলেননি। কিন্তু তার ছেলের সাথে একই ক্লাবে খেলার ইচ্ছে তার ছিল। রোমারিও জুনিয়র সম্প্রতি স্ট্রাইকার হিসেব আমেরিকা এফসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

ইনস্টাগ্রামে একটি পোস্টে ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে রোমারিও লিখেছেন, ‘আমি কোন চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছিনা। তবে মনের থেকে কিছু ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছি। ছেলের সাথে একই দলের খেলার স্বপ্ন শুধুমাত্র পূরণ করতে চাই।’

২০০৯ সালের নভেম্বরে সর্বশেষ আনুষ্ঠানিক ম্যাচ খেলেছিলেন রোমারিও। ঐ সময় তিনি আমেরিকা এফসি’র হয়েই খেলতেন। ২০০৯ সালেই তিনি আমেরিকা এফসির সভাপতি পদে আসীন হন। পাঁচ বছর পর তিনি রিও ডি জেনিরোর সিনেটর হিসেবে নির্বাচিত হন। ভাস্কো দা গামার ইয়ুথ দল থেকে উঠে আসা রোমারিও পরবর্তীতে পিএসভি আইন্দোভেন ও বার্সেলোনায় খেলেছেন।

ব্রাজিলকে যুক্তরাষ্ট্র বিশ^কাপে শিরোপা জয়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন রোমারিও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office