শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হার্ট ভালো রাখতে চাইলে খেতে পারেন বাদাম

লাইফস্টাইল ডেক্স   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্ট ভালো রাখতে চাইলে খেতে পারেন বাদাম

সংগৃহীত ছবি

বয়স বাড়লে হৃদরোগ থাবা বসায় জীবনে। অস্বাস্থ্যকর জীবনযাপন, সময়ের অভাবে অনিয়মিত খাওয়া দাওয়া, অত্যধিক ব্যস্ততা, মানসিক চাপ ইত্যাদি কিন্তু হৃদরোগের কারণ হতে পারে। এর সঙ্গে রয়েছে প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া, বাইরের তেল-মশলাদার খাবারের প্রতি ভালোবাসা। এ ধরনের খাবার বেশি খাওয়ার অভ্যাস হৃদরোগ ডেকে আনতে পারে। তাই হার্ট ভালো রাখতে চাইলে খেতে পারেন বাদাম। স্বাস্থ্যকর ফ্যাট, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বাদাম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আর কোন কারণগুলোর জন্য বাদাম খাওয়া জরুরি?

১. বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায় অনেকাংশে।

২. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম হৃদযন্ত্র এবং রক্তনালির জন্য ভালো। রক্তে থাকা ‘ট্রাইগ্লিসারাইড’ নামক এক ধরনের ফ্যাট হৃদস্পন্দনে ব্যাঘাত ঘটায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এই রক্ত থেকে এই ফ্যাটের মাত্রা কমায়।

৩. বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। রক্তে লিপিড প্রোফাইলের মাত্রা বাড়াতে ফাইবার সমৃদ্ধ বাদাম বেশ কার্যকর। এ ছাড়াও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

৪. ভিটামিন ই সমৃদ্ধ বাদাম শুধু হৃদযন্ত্র ভালো রাখতে নয়, শরীরের সার্বিক সুস্থতার ভিত্তি হিসাবেও কাজ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office