শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

সংগৃহীত ছবি

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন।

ইসরায়েলী নেতৃবৃন্দের সাথে জিম্মি মুক্তি নিয়ে আলোচনার পর বুধবার তিনি এ দু’দেশ সফরে যাবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় এ কথা বলা হয়েছে।

এরআগে ব্লিঙ্কেনের সৌদি আরব সফরের কথা বলা হয়েছে। সৌদি আরবের পথে রোববার আয়ারল্যান্ড থেকে তাকে বহনকারী বিমানে জ্বালানি নেয়া হয়।

জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় হামলা বন্ধ নিয়ে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিসলাপের প্রেক্ষিতে ব্লিঙ্কেনের সফরের ঘোষণাটি আসে।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র গত কয়েকমাস ধরেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এখনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

যুদ্ধবিরতি নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ‘যুদ্ধবিরতি ও ফিলিস্তিনী জনগণের মাঝে হামাস দাঁড়িয়ে আছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office