বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার: তথ্যমন্ত্রী নয়টি সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
Advertise with us

গরমে উস্তে কেন খাবেন

স্বাস্থ্য ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গরমে উস্তে কেন খাবেন

সংগৃহীত ছবি

তীব্র গরমে নাজেহাল মানুষ। এই গরমে ডায়েটে নজর দেওয়া খুবই প্রয়োজন। এই সময় হালকা খাওয়া-দাওয়া খুবই জরুরি। গ্রীষ্মের তাপ থেকে রেহাই পেতে অনেকেই ডাবের পানি, বাটার মিল্ক, আখের রস এবং লেবুর শরবত খেয়ে থাকেন, যেগুলো শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অনেকে ফল বেশি খান। তবে এই গরমে উস্তেও আপনাকে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে। এছাড়াও রয়েছে অনেক পুষ্টিগুণ।

পুষ্টিগুণে ভরপুর : স্বাদে তেতো হলেও উস্তে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এটি ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, জিংক, চর্বি, ফাইবার এবং আয়রন সমৃদ্ধ একটি খাদ্য উপাদান।

শরীর হাইড্রেটেড রাখতে সহায়তা করে : উস্তের মধ্যে পানির পরিমাণ বেশি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, গরমে এই সবজি খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি সারাদিন শরীরকে হাইড্রেট ও সক্রিয় রাখতে সহায়তা করে।

ওজন নিয়ন্ত্রণ করে : বিশেষজ্ঞরা বলেন, গরমে খাদ্যতালিকায় উস্তে রাখতে পারলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কারণ, এতে ক্যালরি কম এবং ফাইবার বেশি। বিশেষ করে, উস্তেতে থাকা ফাইবার অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : উস্তের অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে।

পরিপাকতন্ত্রের জন্য ভালো : উস্তে খুব ভালোভাবে হজমে সাহায্য করে। পেট ভার, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এই সবজি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office